শিরোনাম
লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? খেলাধুলায় ফিরলে কিশোর-তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে- পুলিশ সুপার দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম অপকর্মের দায়েই আওয়ামী লীগের পতন, পুনর্বাসনের সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী সাংবাদিকের রক্ত ঝরলে রাষ্ট্রের বিবেকও রক্তাক্ত হয়
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় নিয়ে সিরিজ শেষ করল সেলেসাওরা

অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল

প্রকাশিত:মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্পোর্টস ডেস্ক: প্রীতি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। মঙ্গলবার ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দুই দল সমান দুটি করে গোল করলেও বিরতির পর দাপট দেখিয়ে জয় নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের প্রথম তিন মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ডি-বক্সে গাব্রিয়েল বন্তেম্পোর পাস পেয়ে আড়াআড়ি শটে বল জালে জড়ান ভ্যান্ডারসন। শুরুতেই গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে পিছিয়ে পড়ে দ্রুত ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ২৮ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে জোরালো ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান আলেসান্দ্রো সার্কাটি। পাঁচ মিনিট পরই স্বাগতিকদের এগিয়ে দেন কনর মেটকাফ। ডি-বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া গতিময় শট ব্রাজিলের গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়।

প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান রাফিনিয়া। ফলে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ব্রাজিল। ৭০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা এন্দ্রিকের চমৎকার কাটব্যাক থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন ব্রুনো গিমারাইস।

এরপর ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের গোলটি আদায় করে নেন ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর গোলে ব্রাজিলের ব্যবধান দাঁড়ায় ৪-২। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে যোগ করা সময়ে গোল করে কোনোরকমে হার এড়িয়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ও শেষ ম্যাচে আর কোনো অঘটন ঘটতে দেয়নি আনচেলত্তির শিষ্যরা। চারটি গোল করে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের আক্রমণাত্মক সামর্থ্যের পরিচয় দিয়েছে সেলেসাওরা।


আরও খবর




লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

ব্যক্তিস্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার নয়, জনগণের জন্য কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি : পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

বাংলাদেশে দরকার মিল্টনের মতো সৎ, সাহসী ও দক্ষ প্রশাসক

রামগতি ও কমলনগরে ইটভাটার দূষণ, কৃষিজমির মাটি কাটা এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে সংসদ সদস্যের চিঠি

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চুয়েটে অচলাবস্থার দায় কার, উপাচার্য নিয়োগে এমন জেদ কেন?

জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পুলিশের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ!

লক্ষ্মীপুরকে বিচার বিভাগের মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সিনিয়র জেলা ও দায়রা জজ

লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

লক্ষ্মীপুরে সড়ক নির্মাণে বারবার বরাদ্দ, বারবার ভোগান্তি

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার

দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি

আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা


এই সম্পর্কিত আরও খবর