শিরোনাম
লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? খেলাধুলায় ফিরলে কিশোর-তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে- পুলিশ সুপার দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম অপকর্মের দায়েই আওয়ামী লীগের পতন, পুনর্বাসনের সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী সাংবাদিকের রক্ত ঝরলে রাষ্ট্রের বিবেকও রক্তাক্ত হয়
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশিত:শনিবার ১০ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১০ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার: ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, লক্ষ্মীপুর সদরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান, চন্দ্রগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন নিপা এবং লক্ষ্মীপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরীফ হোসেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সঠিক, নির্ভুল ও নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করার লক্ষ্যে তথ্য সংগ্রহকারীদের সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে এবং অযোগ্য কেউ তালিকাভুক্ত হওয়ার সুযোগ না পায়। এ ক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নির্ভুল তথ্যভান্ডার প্রস্তুতের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে নির্ধারিত নির্দেশনা অনুসরণ, তথ্যের সত্যতা যাচাই এবং সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে কার্যক্রমের মান নিশ্চিত করতে হবে। তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে দায়িত্বশীলতার সঙ্গে নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সঠিক তথ্য ব্যবস্থাপনা, মাঠপর্যায়ে কার্যকর তদারকি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধি এবং কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের ফ্যামিলি কার্ড বাস্তবায়নসংক্রান্ত তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং দায়িত্ব পালনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।

সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টা ও দক্ষতার মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ প্রক্রিয়া আরও নির্ভুল, স্বচ্ছ ও কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও খবর

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

ব্যক্তিস্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার নয়, জনগণের জন্য কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি : পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

বাংলাদেশে দরকার মিল্টনের মতো সৎ, সাহসী ও দক্ষ প্রশাসক

রামগতি ও কমলনগরে ইটভাটার দূষণ, কৃষিজমির মাটি কাটা এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে সংসদ সদস্যের চিঠি

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চুয়েটে অচলাবস্থার দায় কার, উপাচার্য নিয়োগে এমন জেদ কেন?

জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

পুলিশের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ!

লক্ষ্মীপুরকে বিচার বিভাগের মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সিনিয়র জেলা ও দায়রা জজ

লক্ষ্মীপুরে সড়ক নির্মাণে বারবার বরাদ্দ, বারবার ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি

আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম

জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

এই সম্পর্কিত আরও খবর