শিরোনাম
লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? খেলাধুলায় ফিরলে কিশোর-তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে- পুলিশ সুপার দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম অপকর্মের দায়েই আওয়ামী লীগের পতন, পুনর্বাসনের সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী সাংবাদিকের রক্ত ঝরলে রাষ্ট্রের বিবেকও রক্তাক্ত হয়
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
চাষির মাথায় হাত, ক্ষতি ৩ লাখ টাকারও বেশি

লক্ষ্মীপুরে কীটনাশক প্রয়োগে মৎস্য খামারের সব মাছ নিধন

প্রকাশিত:মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল হাই বেপারি বাড়ি এলাকায় মৎস্য খামারে কীটনাশক প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মুরাদ হোসেন। তিনি আবদুল হাই বেপারির ছোট ছেলে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মুরাদ হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজের পাশাপাশি স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুকুর লিজ নিয়ে মৎস্য চাষ করে আসছেন। মাছের পোনা ও খাদ্য বাকিতে সংগ্রহ করে মাছ বিক্রির পর পাওনা পরিশোধ করাই ছিল তার ব্যবসার মূল পদ্ধতি।
মুরাদ জানান, ধর্মপুর গ্রামের জীবন বাবুর কাছ থেকে তিনি প্রতি বছর বাকিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা কিনে আনেন। পাশাপাশি স্থানীয় মাছের খাদ্য ব্যবসায়ীদের কাছ থেকেও বাকিতে খাদ্য সংগ্রহ করে পুকুরে মাছ চাষ করেন। মাছ বিক্রি করে পর্যায়ক্রমে এসব বকেয়া পরিশোধ করেন তিনি।

কিন্তু মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তার মৎস্য খামারের পুকুরে কীটনাশক প্রয়োগ করে বলে অভিযোগ করেন মুরাদ। পরদিন বুধবার সকালে পুকুরের পানিতে অসংখ্য মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। তার দাবি, কীটনাশকের প্রভাবে পুকুরের প্রায় সব মাছ মারা গেছে। এতে তার ৩ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে মুরাদ হোসেন বলেন, আমার সব শেষ। মাছ চাষ করে ঋণ ও বকেয়া পরিশোধ করার পরিকল্পনা ছিল। এখন মাছও নেই, পুঁজি নেই—আমি পথে বসার উপক্রম হয়েছি।
ক্ষতিগ্রস্ত এই মৎস্যচাষি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তার পুকুরে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এদিকে, পুকুরে নিষিদ্ধ বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে মাছ নিধনের বিষয়টি আইনগতভাবেও গুরুতর। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মুরাদ হোসেনের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও খবর

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

ব্যক্তিস্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার নয়, জনগণের জন্য কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি : পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

বাংলাদেশে দরকার মিল্টনের মতো সৎ, সাহসী ও দক্ষ প্রশাসক

রামগতি ও কমলনগরে ইটভাটার দূষণ, কৃষিজমির মাটি কাটা এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে সংসদ সদস্যের চিঠি

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চুয়েটে অচলাবস্থার দায় কার, উপাচার্য নিয়োগে এমন জেদ কেন?

জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পুলিশের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ!

লক্ষ্মীপুরকে বিচার বিভাগের মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সিনিয়র জেলা ও দায়রা জজ

লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

লক্ষ্মীপুরে সড়ক নির্মাণে বারবার বরাদ্দ, বারবার ভোগান্তি

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার

দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি

আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা

এই সম্পর্কিত আরও খবর