শিরোনাম
লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? খেলাধুলায় ফিরলে কিশোর-তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে- পুলিশ সুপার দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম অপকর্মের দায়েই আওয়ামী লীগের পতন, পুনর্বাসনের সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী সাংবাদিকের রক্ত ঝরলে রাষ্ট্রের বিবেকও রক্তাক্ত হয়
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
বিচারাধীন প্রায় ৩৭ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ, লিগ্যাল এইডে হয়রানিমুক্ত সেবা নিশ্চিতকরণ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম জোরদারে গুরুত্ব

লক্ষ্মীপুরকে বিচার বিভাগের মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সিনিয়র জেলা ও দায়রা জজ

প্রকাশিত:বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর জেলাকে বিচার বিভাগের একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, সরকারি আইনগত সহায়তা কার্যক্রম আরও গতিশীল করা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্য অর্জনে আদালতে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি, লিগ্যাল এইড অফিসে সেবাপ্রার্থীদের হয়রানিমুক্ত সেবা প্রদান, এডিআরের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, লক্ষ্মীপুর জেলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহীন উদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা লক্ষ্মীপুর জেলাকে বিচার বিভাগের একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এ লক্ষ্য অর্জনে বিচারপ্রার্থীদের সময়মতো ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। মামলার দ্রুত নিষ্পত্তির পাশাপাশি সরকারি আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর, সহজলভ্য ও জনবান্ধব করতে হবে। একজন অসহায় মানুষ যেন অর্থের অভাবে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হন, আবার আদালত কিংবা লিগ্যাল এইড অফিসে এসে কোনো ধরনের হয়রানির শিকারও না হন- সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

সভায় তিনি আরও বলেন, লিগ্যাল এইড অফিসে বর্তমানে সেবা প্রত্যাশীদের উপস্থিতি বাড়ছে। এটি সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রতি মানুষের আগ্রহ ও আস্থার একটি গুরুত্বপূর্ণ দিক। তবে সেবাপ্রার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সেবা প্রদানের সক্ষমতা ও কার্যক্রমের গতিও বাড়াতে হবে। বিশেষ করে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমে প্রতিদিন যতগুলো বিরোধ গ্রহণ করা হবে, যথাসম্ভব সেই অনুপাতে নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। অন্যথায় নিষ্পত্তির অপেক্ষায় থাকা বিরোধের সংখ্যা বাড়তে থাকবে, যা একপর্যায়ে বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়াতে পারে।

বিকল্প বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরে জেলা জজ বলেন, প্রচলিত আদালতের মাধ্যমে বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে। তবে যেসব বিরোধ আইন অনুযায়ী আপস-মীমাংসা বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব, সেসব ক্ষেত্রে এডিআর কার্যক্রমকে আরও কার্যকর করতে হবে। এতে বিচারপ্রার্থীদের সময় ও অর্থের সাশ্রয় হবে এবং আদালতের ওপর মামলার চাপ কমাতে সহায়তা করবে। তবে দ্রুত নিষ্পত্তি করতে গিয়ে কোনোভাবেই আইনগত প্রক্রিয়া, ন্যায়সংগত আচরণ, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে আপস করা যাবে না।

তিনি এডিআর কার্যক্রমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ, সংশ্লিষ্ট পক্ষগুলোর উপস্থিতি নিশ্চিত করা এবং নিয়ম অনুযায়ী নোটিশ জারির ওপর বিশেষ গুরুত্ব দেন। উভয় পক্ষকে যথাযথভাবে অবহিত না করে কিংবা তাদের বক্তব্য শোনার সুযোগ না দিয়ে কোনো বিরোধ নিষ্পত্তি করা যাবে না বলেও তিনি নির্দেশনা দেন। তাঁর মতে, বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া যত বেশি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে, মানুষের আস্থা তত বাড়বে।

সিনিয়র সিভিল জজ ও লিগ্যাল এইড অফিসার দিলরুবা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল, জেলা লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা জজ মো. কফিল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসানসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিচার বিভাগসংশ্লিষ্ট ব্যক্তি এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সভায় লক্ষ্মীপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল বলেন, জেলায় বর্তমানে প্রায় ৩৭ হাজার মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিপুলসংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তি করা বিচার বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সমাজে বিরোধ দেখা দিলেই সব ক্ষেত্রে মামলা দায়েরের প্রয়োজন হয় না। যেসব বিরোধ আইনসম্মতভাবে আলোচনা, আপস-মীমাংসা কিংবা মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা সম্ভব, সেসব ক্ষেত্রে মানুষকে বিকল্প পদ্ধতি সম্পর্কে সচেতন করতে হবে। তবে যেখানে মামলা করা প্রয়োজন, সেখানে আইনগত প্রতিকার গ্রহণেও মানুষকে নিরুৎসাহিত করা যাবে না। অর্থাৎ অপ্রয়োজনীয় মামলা এড়ানোর পাশাপাশি ন্যায়বিচার পাওয়ার আইনগত অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।

বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির বিষয়ে তিনি আদালতে সাক্ষী উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, মামলার বিচারপ্রক্রিয়ায় সাক্ষীর উপস্থিতি, সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা এবং প্রয়োজনীয় কার্যক্রম যথাসময়ে সম্পন্ন হওয়া গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর ও পক্ষগুলোর সমন্বিত উদ্যোগ মামলার দীর্ঘসূত্রতা কমাতে সহায়ক হতে পারে।

জেলা লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা জজ মো. কফিল উদ্দিন বলেন, সরকারি আইনগত সহায়তা কার্যক্রম এখন মানুষের বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে। লিগ্যাল এইড অফিসের মাধ্যমে প্রতিদিনই বিভিন্ন ধরনের বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে জমিজমা, সম্পত্তির অংশবণ্টন ও পারিবারিক বিরোধসহ আইন অনুযায়ী আপসযোগ্য বিভিন্ন বিষয়ে এডিআর কার্যক্রমের মাধ্যমে সমাধানের সুযোগ তৈরি হচ্ছে।

তিনি সভায় লিগ্যাল এইডের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ও সম্পত্তি বণ্টনের কয়েকটি উদাহরণ তুলে ধরে বলেন, যথাযথ মধ্যস্থতা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হলে অনেক বিরোধ দীর্ঘদিন আদালতে চলার পরিবর্তে দ্রুত নিষ্পত্তির সুযোগ পায়। এতে বিরোধে জড়িত পক্ষগুলোর সময় ও অর্থের সাশ্রয় হয় এবং পারস্পরিক বিরোধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কাও কমতে পারে।

তিনি আরও বলেন, সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। অনেক মানুষ আর্থিক অসচ্ছলতা, তথ্যের অভাব কিংবা কোথায় যোগাযোগ করতে হবে তা না জানার কারণে প্রয়োজনীয় আইনগত সহায়তা গ্রহণ করতে পারেন না। এ কারণে হাসপাতালসহ জনসমাগমপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানে লিগ্যাল এইডের সেবা সম্পর্কে প্রচারণা বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি।

সভায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের ভেতরে সবার দৃষ্টিগোচর হয়- এমন স্থানে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচারণাসংবলিত বিলবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, তাঁদের স্বজন এবং অন্যান্য সেবাপ্রার্থীরা লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান বলেন, সরকারি আইনগত সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও কার্যকর করতে উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিগুলোর কার্যক্রম জোরদার করা প্রয়োজন। সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

তিনি বলেন, আইনগত সহায়তা কার্যক্রম শুধু জেলা পর্যায়ে সীমাবদ্ধ থাকলে চলবে না; প্রত্যন্ত এলাকার অসচ্ছল ও অসহায় মানুষও যেন এ সুবিধা সম্পর্কে জানতে পারেন এবং প্রয়োজনের সময় সেবা গ্রহণ করতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত সহায়তা কার্যক্রমকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কমিটিগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সরকারি আইনগত সহায়তার সুফল আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।

সভায় লিগ্যাল এইডের স্পেশাল মিডিয়েটররা তাঁদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জনবলসংকটের বিষয়টি তুলে ধরে বলেন, সেবাপ্রার্থীর সংখ্যা বৃদ্ধি ও বিরোধ নিষ্পত্তির কার্যক্রম সম্প্রসারিত হওয়ায় প্রয়োজনীয় জনবল ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা জরুরি। এ সময় তাঁরা জনবলসংকট নিরসনে সিনিয়র জেলা ও দায়রা জজের দৃষ্টি আকর্ষণ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণ করেন এবং স্বল্প সময়ের মধ্যে জনবলের ঘাটতি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। একই সঙ্গে লিগ্যাল এইড অফিসে আগত সেবাপ্রার্থীদের নির্বিঘ্নে, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন। তিনি বলেন, সরকার জনগণের জন্য সহজলভ্য, নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের ক্ষেত্রেও এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পারস্পরিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় জেলা সমাজসেবা কার্যালয়, কারা কর্তৃপক্ষ, পুলিশ বিভাগ, সদর হাসপাতাল, আইনজীবী সমিতি এবং সরকারি কৌঁসুলিদের প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে আইনগত সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ সময় বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো, সরকারি আইনগত সহায়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার, জেল সুপার রীতেশ চাকমা, সহকারী পুলিশ সুপার এহসানুল করিম, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল, কোর্ট পুলিশ পরিদর্শক মো. হারুনুর রশীদ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, পাবলিক প্রসিকিউটর (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট হারুনুর রশীদ বেপারী, এপিপি অ‌্যাডভোকেট জহিরুল ইসলাম, লিগ্যাল এইডের স্পেশাল মিডিয়েটর অ্যাডভোকেট মোরশেদ আলম শিপন ও অ্যাডভোকেট শাহ আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় সার্বিক আলোচনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে সরকারি আইনগত সহায়তা কার্যক্রমকে আরও জনবান্ধব, গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিচারাধীন মামলার চাপ কমানো, আইন অনুযায়ী বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্প্রসারণ, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা, সেবাপ্রার্থীদের দ্রুত ও হয়রানিমুক্ত সহায়তা প্রদান এবং তৃণমূল পর্যায়ে আইনি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির পথ আরও সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


আরও খবর




লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

ব্যক্তিস্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার নয়, জনগণের জন্য কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১

শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি নয়ন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি : পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

বাংলাদেশে দরকার মিল্টনের মতো সৎ, সাহসী ও দক্ষ প্রশাসক

রামগতি ও কমলনগরে ইটভাটার দূষণ, কৃষিজমির মাটি কাটা এবং গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে সংসদ সদস্যের চিঠি

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চুয়েটে অচলাবস্থার দায় কার, উপাচার্য নিয়োগে এমন জেদ কেন?

জন্মনিবন্ধন সংশোধন আবেদন নিষ্পত্তিতে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও, পাচ্ছেন জাতীয় পুরস্কার

দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

হোটেলের টয়লেটে চিনি জ্বাল দিয়ে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, গ্রেপ্তার ৪

কারেন্ট জাল ও অটোরিকশা উৎপাদন বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ কোথায়?

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবাসহ একজন আটক

লক্ষ্মীপুরে প্রতারণার ফাঁদে ফেলে ইজিবাইক চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

পুলিশের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ!

লক্ষ্মীপুরকে বিচার বিভাগের মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সিনিয়র জেলা ও দায়রা জজ

লক্ষ্মীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

লক্ষ্মীপুরে সড়ক নির্মাণে বারবার বরাদ্দ, বারবার ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে লক্ষ্মীপুরে কঠোর নিরাপত্তা: ৭৮ মণ্ডপে পুলিশের বিশেষ নজরদারি

আইনজীবীদের নিয়ে মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিম

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি স্বপন গ্রেপ্তার

জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনে দেশসেরা লক্ষ্মীপুর সদর ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা

লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ


এই সম্পর্কিত আরও খবর

চেক জালিয়াতির মামলায় লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

বিচারাঙ্গনে দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অ্যাটর্নি জেনারেলের আহ্বান

লক্ষ্মীপুরে ইন্টারনেট বিল চাওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

কিশোর গ্যাং নির্মূলে শর্টকাট সমাধান চাওয়া ভুল হবে: এসআরবি